০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

টস: ফাইনালে টস ভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ আগে ব্যাটিং করবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

আরেকবার শিরোপা জয়ের হাতছানি

আরেকটি ফাইনাল, আরেকবার শিরোপা জয়ের হাতছানি। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের সামনে ভারত। গত আসরে এই ভারতের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। যদিও সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার খেলাটা ৫০ ওভারের। এই নিয়ে এশিয়া কাপের শেষ চার আসরে এটি বাংলাদেশের তৃতীয় ফাইনালে। গত আসরের আগে ২০১২ সালের ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। ২ রানের সেই হারের পর সাকিব-মুশফিকদের শিশুর মতো কান্না ছুঁয়ে গিয়েছিল গোটা দেশকে। এবার অঘোষিত সেমিফাইনালেই সেই পাকিস্তানকে হারিয়েই শিরোপা লড়াইয়ের মঞ্চে এসেছে বাংলাদেশ। ফাইনালের পথটা যদিও সহজ ছিল না।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই কবজির চোট নিয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় তামিম ইকবালের। আঙুলের চোট নিয়ে খেলতে যাওয়া সাকিব আল হাসানকে হারাতে হয় পাকিস্তান ম্যাচের আগে। দেশের ফিরে এরই মধ্যে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। আর কয়েক ঘণ্টা দেরি হলে বড় বিপদই হতে পারত এই অলরাউন্ডারের! মুশফিকুর রহিম পাঁজরের চোট নিয়েই খেলছেন, ব্যাটিংয়ে সবচেয়ে বেশি অবদানও রাখছেন তিনিই। আগের ম্যাচে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়ে আঙুলে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজাও। গরমের সঙ্গে লড়াই তো আছেই। সব বাধা পেরিয়ে ফাইনালে উঠেছে দল। এবার শিরোপাটা ধরা দিলে সেটি হবে সবচেয়ে বড় প্রাপ্তিই। বাংলাদেশ যে কখনো ত্রিদেশীয় সিরিজ, বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি।

এগিয়ে ভারত
দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৪ বার। যেখানে ভারতের জয় ২৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৪টি, একটির ফল হয়নি। এশিয়া কাপে দুই দলের ১১ বারের দেখায় ১০ বারই জিতেছে ভারত। বাংলাদেশের একমাত্র জয়টা ২০১২ সালের টুর্নামেন্টে।

বিবি/ইএম

ট্যাগ :

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৫:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮