১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টানা দ্বিতীয় জয় আফগানিস্তান যুবাদের

এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল আফগানিস্তান। আজ সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় নেপাল। আফগানিস্তানের বোলিং তোপে ৩৮.৩ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে রোহিত কুমার সর্বোচ্চ ৪৬ রান করেন। এছাড়া নয় নম্বর ব্যাটসম্যান রশিদ খান ৩০ ও অধিনায়ক আসিফ শেখ ২০ রান করেন।

আফগানিস্তানের ডান-হাতি পেসার আজমতুল্লাহ ওমারজাই ১৪ রানে ৪ উইকেট তুলে নেন।

জয়ের জন্য ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে আফগানিস্তানও। তবে মিডল-অর্ডারে ওমারজাই ও আরিফ খানের ছোট দু’টি ইনিংসে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।

অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজ ২৬, ওমারজাই-আরিফ ২৩ করে রান করেন। নেপালের সুরইয়া তামাং ৩৬ রানে ৪ উইকেট নিয়েও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি।

বিবি/এসআর

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টানা দ্বিতীয় জয় আফগানিস্তান যুবাদের

প্রকাশিত : ০৮:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮