০৮:২০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বেল–রামোসদের ছাড়াই আজ রিয়াল

লাল কার্ড থাকায় চ্যাম্পিয়নস লিগে নিজেদের ম্যাচে আজ ইয়াং বয়েজের বিপক্ষে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল পাচ্ছে না গ্যারেথ বেল, সার্জিও রামোস, ইসকো কিংবা মার্সেলোর মতো ফুটবলারদের। সবচেয়ে বড় কথা আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজের চাকরি বাঁচাতে নামছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো।

প্রতিপক্ষ যে-ই হোক, দলের মূল ভরসাদের না পেলে যেকোনো দলই অস্বস্তিতে পড়বে। আজ রাতে চ্যাম্পিয়নস লিগে রাশিয়ার দুর্বল সিএসকেএ মস্কোর বিপক্ষে তাই একটু দুশ্চিন্তাতেই আছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতিগে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজকের ম্যাচে চোটজর্জর রিয়াল যে পাচ্ছে না গ্যারেথ বেল আর অধিনায়ক সার্জিও রামোসকে। কেবল তা-ই নয়, ডিএসকের বিপক্ষে আজকের ম্যাচে খেলবেন না ইকো ও মার্সেলো।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর এই মুহূর্তে রিয়ালের আক্রমণের মূল অস্ত্র বেল। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ঊরুতে পাওয়া চোট তাঁকে আজ মাঠের বাইরে রাখছে। সার্জিও রামোসও সে ম্যাচে সল নিগুয়েজের সঙ্গে সংঘর্ষে কেটে ফেলেছেন চোখের ওপরটায়। রামোস আজকে খেলা অবস্থায় থাকলেও বাড়তি ঝুঁকি রিয়াল নিতে চাচ্ছে না। কী দরকার, সিএসকেএর বিপক্ষে ঝুঁকি নেওয়ার!

মার্সেলো খেলবেন না কাফ মাসলে আঘাত পাওয়ায়। আর অ্যাপেন্ডিক্স অপারেশনের পর ইসকো আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তবে রিয়ালের জন্য আজ বড় সমস্যা হতে পারে বেল আর রামোসের না খেলা। এ মৌসুমে এখনো পর্যন্ত রিয়ালের গোল করা আর গোল ঠেকানোর মূল অস্ত্র যে এ দুজনই। গোল করেছেন তিনটি।

আজ সিএসকেএর বিপক্ষে এসেনসিও, সেবায়োস কিংবা মারিয়ানো দিয়াসদেরই গোল করার মূল দায়িত্বটা নিতে হবে।

আজ ইউরোপ-সেরার লড়াইয়ে মাঠে নামবে জুভেন্টাসও। কিন্তু দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সিরি ‘আ’ তে নাপোলির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন, তিনটি গোল করালেও নিজে গোল পাননি। তিনি খেলতে পারবেন না নির্বাসিত থাকার কারণে। এ ম্যাচে জুভেন্টাসের ভরসা মারিও মানজুকিচই। রোনালদো না থাকায় আজ তুরিনের দর্শকেরাই সবচেয়ে বেশি আফসোসে পুড়বেন। ইয়ং বয়েজের বিপক্ষে তো রোনালদোবিহীন জুভেন্টাসের জয় পেতে খুব বেশি কষ্ট করার দরকার নেই।

পর্তুগিজ তারকা আজ খেলতে পারছেন না ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায়। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রথম ম্যাচ ছিল সেটি। প্রথম ম্যাচেই পেয়ে গেলেন লাল কার্ড। সিদ্ধান্তটা ছিল বিতর্কিত। রোনালদো নিজে তো কেঁদেই ফেলেছিলেন লাল কার্ড দেখে। সরাসরি লাল কার্ড দেখায় একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল। কিন্তু উয়েফা তাঁকে এক ম্যাচের বেশি নিষিদ্ধ করেনি। ইউরোপীয় ফুটবল সংস্থার সিদ্ধান্তেই বোঝায় যায় কতটা দুর্ভাগা রোনালদো সেদিন ছিলেন।

আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচনচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ইউনাইটেড কোচ হোসে মরিনহোর জন্য রীতিমতো বাঁচামরার। বাঁচা মরা বলেত আজকের ম্যাচের ফল তাঁর চাকরি বাঁচাতে বড় ভূমিকা রাখবে। প্রতিদিনই সমর্থকদের আস্থা হারাচ্ছেন তিনি। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্রয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে লিগ কাপে ডার্বির কাছে। এরপর গত শনিবার প্রিমিয়ার লিগে আবারও ওয়েস্ট হ্যামের কাছে ৩-১ গোলে হার! মরিনহোর চাকরি এমনিতেই যাই যাই করছে। আজ নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে গেলে চাকরি করা তাঁর আরও কঠিন হয়ে উঠবে।

ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও আজ জিততেই মাঠে নামবে। এমনিতে গতবারের মতো এবারও লিগে দারুণ সূচনা করেছে পেপ গার্দিওলার দল। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই লিঁওর কাছে হেরে যাওয়াতেই সমস্যা তৈরি হয়েছে। আজ হাফেনহাইমের বিপক্ষে জয়টা তাই অত্যাবশ্যক। নয়তো গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়াটা কঠিনই হয়ে যাবে গার্দিওলার জন্য।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

বেল–রামোসদের ছাড়াই আজ রিয়াল

প্রকাশিত : ০২:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮