০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কোহলির ওয়েবসাইট হ্যাকড: ব্যানারে লিটন দাসের ছবি!

ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যানের ওয়েবসাইটে এখন‌ ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের বিতর্কিত আউটের সেই ছবি ঝুলছে! ভারতীয় গণমাধ্যম দাবি করছে, বাংলাদেশি হ্যাকাররা এই কাণ্ড ঘটিয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। বাকী ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ যখন বিপদে, তখনই লিটনের বিপক্ষে স্টাম্পিংয়ের বিতর্কিত রায় দেন থার্ড আম্পায়ার। এই আউট নিয়ে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ-ভারতের ক্রিকেটপ্রেমীদের সম্পর্ক আদায়-কাঁচকলায় রূপ নিয়েছে। লিটনের ওই ঘটনার পর আবারও যেন ঘুমন্ত আগ্নেয়গিরি যেন জেগে উঠেছে। তাই এশিয়া কাপে কোহলি না খেললেও ‘প্রতিবাদ’ জানাতে তার ওয়েবসাইটটাই বেছে নিল হ্যাকাররা।

গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে http://www.viratkohli.club/gallery ওয়েবসাইটটি এখন পর্যন্ত হ্যাকারদের দখলে। এতে আইসিসি এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রতি বার্তা দিয়েছে হ্যাকাররা। ‘সাইবার সিকিওরিটি ইন্টেলিজেন্স’ (সিএসআই) নামের একটি হ্যাকার গ্রুপ এই ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে পো্স্ট দিয়েছে।

বিবি/এসআর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কোহলির ওয়েবসাইট হ্যাকড: ব্যানারে লিটন দাসের ছবি!

প্রকাশিত : ১০:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮