১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চলতি সংসদের সর্বশেষ অধিবেশন ২১ অক্টোবর

চলমান জাতীয় সংসদের ২৩তম অধিবেশন আগামী ২১ অক্টোবর রবিবার বসছে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। এটি হবে চলতি সংসদের সর্বশেষ অধিবেশন।

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্মসূচী চূড়ান্ত হবে। এই অধিবেশনটি সর্বোচ্চ ৫দিন চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলমান সংসদের এটিই হতে পারে শেষ অধিবেশন। কারণ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এজন্য নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তফশিল ঘোষণার পর আর অধিবেশন বসবে না। ফলে এটিই হবে সংসদেও সর্বশেষ অধিবেশন।

উল্লেখ্য, এরআগে সংসদের ২২তম অধিবেশন ২০ সেপ্টেম্বর শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল ১০টি। অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনসহ রেকর্ড সংখ্যক ১৮টি বিল পাস হয়।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

চলতি সংসদের সর্বশেষ অধিবেশন ২১ অক্টোবর

প্রকাশিত : ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮