১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

গ্রুপ সেরার লড়াইয়ে একাদশে পরিবর্তনের ইঙ্গিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গ্রুপ সেরার লড়াইয়ে শুক্রবার ফিলিপাইনের মোকাবেলা করবে স্বাগতিক বালাদেশ। সিলেট জেলা স্টেডিযামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ইতোমধ্যে লাওসের বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে প্রতিদ্বন্দ্বী দল দুটি। তাই আপাতদৃষ্টিতে গুরুত্বহীন এই ম্যাচ এখন হয়ে উঠেছে সম্মান অর্জনের। গ্রুপ সেরা হতে এদিন একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশ কোচ জেমি ডে।

গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলে লাওসকে হারালেও ফিলিপাইন তাদের হারিয়েছে ৩-১ গোলে। ফলে কালকের ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবে ফিলিপাইন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে স্বাগতিকদের।

ম্যাচের আগে অনেকটাই নির্ভার টিম বাংলাদেশ। কিন্তু তাদের জন্য কিছুটা চিন্তার বিষয় ইনজুরি। লাওসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই মাসল পুল করেছিল রক্ষণভাগের মূল ভরসা অভিজ্ঞ ওয়ালী ফয়সালের। প্লে-মেকার অধিনায়ক জামাল ভূঁইয়াও নেই স্বস্তিতে। ইনজুরি আক্রমণ করেছে তাকেও।

যদিও বাংলাদেশের লক্ষ্য ফিলিপাইনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে সে কাজটি যে অনেক কঠিন সেটা ভালো করেই জানেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দুই দল এর আগে দুই বার মুখোমুখি হয়েছিল। একটি করে জয় আছে উভয় দলের। তবে সর্বশেষ ৭ বছর আগে বাংলাদেশকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ফিলিপাইন। এরপর বাংলাদেশের র‌্যাংকিংয়ে যতটা অবনমন হয়েছে ফিলিপাইন ঠিক ততটাই উন্নতি করেছে। র‌্যাংকিংয়ে ফিলিপাইন রয়েছে ১১৪ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৯৩তম।

শক্তির বিচারেও এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দলটি। ফিলিপাইনের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে আজ বিকেএসপি মাঠে সকালে ঘন্টা দেড়েক অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সেখানে নিজ শিষ্যদের রক্ষণভাগ সামলানোর উপর বেশি জোর দিতে দেখা গেছে কোচ জেমি ডে’কে। অনুশীলন শেষে এই ব্রিটিশ কোচ বলেন, ‘ফিলিপাইনের প্রথম ম্যাচে আমি দেখেছি ওদের আক্রমণ ভাগ ভালো। কিছু ভালো ফরোয়ার্ড আছে এবং তারা আমাদের বিপক্ষে ভালো করার জন্য প্রস্তুত। অবশ্যই ম্যাচটা আমাদের ডিফেন্ডারদের জন্য কঠিন পরীক্ষা। দেখা যাক, ডিফেন্ডাররা পরিস্থিতি কিভাবে সামাল দেয়।’

এই ম্যাচে বাংলাদেশ একাদশেও পরিবর্তন আসতে পারে । রক্ষণভাগে ওয়ালী ফয়সাল বিশ্রাম পেতে পারেন। সঙ্গে মাঠে বাইরে থাকতে পারেন বিশ্বনাথ ঘোষও। সেক্ষেত্রে তপু ও বাদশার সঙ্গে যোগ হতে পারেন রহমত মিয়া ও সুশান্ত ত্রিপুরা। আক্রমনভাগেও আসতে পারে কিছুটা পরিবর্তন। তবে সেটা রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পরীক্ষা করে দেখার জন্য।

হালকা ইনজুরিতে থাকা অধিনায়ক জামাল ভূঁইয়াকে অবশ্য মাঠে দেখা যেতে পারে। তবে কিছুটা নিচে নেমে খেলতে পারেন তিনি। অনুশীলন শেষে জামাল বলেন, ‘আজকের প্রস্তুতিতে রক্ষণ নিয়ে বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে। কেননা ওদের আক্রমণভাগ শক্তিশালী। তবে ওদের রক্ষণ একটু দুর্বল মনে হয়েছে, অবশ্য আমাদের রক্ষণও সামলে রাখতে হবে। সব মিলিয়ে ম্যাচটা কঠিন হবে।’

বিবি/এসআর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গ্রুপ সেরার লড়াইয়ে একাদশে পরিবর্তনের ইঙ্গিত

প্রকাশিত : ০৮:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮