১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয় বোলারদের তান্ডবে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

স্বাগতিক ভারতীয় ব্যাটসম্যানদের রান উৎসবের পর বোলারদের তান্ডবে প্রথম টেস্টের দ্বিতীয় দিন কোণঠাসা সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। রাজকোটে চলমান টেস্টে ৯ উইকেটে ৬৪৯ রানে তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডজের সংগ্রহ ৬ উইকেটে ৯৪ রান।

প্রথম দিনই নতুন শেনসেশন পৃথ্বি শ’র সেঞ্চুরির পর আজ দিত্বীয় দিনে সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ভারতীয় অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে ২৪ তম সেঞ্চুরির দিন প্রথম শতরান করেন জাদেজা।

৫৫৫ রান পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিন আগামীকাল শুরু করবে ক্যারিবিয়রা। শক্তিশালী স্পিনের বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানোটাই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। দিন শেষে রোস্টন চেজ ২৭ এবং কেমো পল ১৩ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন চা বিরতির পর ব্যাট হাতে নেমেই ভারতীয় বোলিং তান্ডবের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। নিজের প্রথম স্পেলেই প্রতিপক্ষের দুই ওপেনারকে বিদায় করেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট শিকারে মেতে ওঠেন স্পিনাররা।

আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা কোহলি টেস্ট ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরি পুর্ন করে ১৩৯ রানে দেবেন্দ্র বিশুর শিকারে পরিনত হন। ডন ব্র্যাডম্যানের কোহলিই কম ম্যাচ খেলে ২৪তম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ইংল্যান্ড সফরে ব্যর্থ হওয়া জাদেজা টেস্ট ক্যারিয়ারে প্রথম শত রান তুলে নেয়ার পথে ক্যারিবিয় বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করেছেন। তবে দুর্ভাগ্য অভিষেক টেস্ট খেলাতে নামা উইকেরক্ষক ঋষভ পান্তের। সেঞ্চুরির দারপ্রান্তে গিয়েও ৯২ রানে বিশুর শিকারে পরিনত হতে হয় তাকে।

তবে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণে ছিলেন না কেমার রোচ ও নিয়মিত অধিনায়ক জেজস হোল্ডার।
ক্যারিবিয় দলের সবচেয়ে সফল বোলার বিশু ২১৭ রানে ৪ উইকেট শিকার করেন।

হায়দারাবাদে আগামী ১২-১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

বিবি/এসআর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ভারতীয় বোলারদের তান্ডবে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮