০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ আইন না মানার সংস্কৃতি: ডিএমপি কমিশনার

সব পর্যায়ে আইন না মানার সংস্কৃতিই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন,সড়ক দুর্ঘটনার জন্য চালকের অসতর্কতা,বেপরোয়াভাবে গাড়ি চালানো, অদক্ষতা, পেশাদারিত্বের অভাবের পাশাপাশি পথচারীদের জেব্রাক্রসিং-ফুটওভার, আন্ডারপাস ব্যবহারে অনীহা, আবকাঠামোগত অপর্যাপ্ততা, নাগরিক দায়িত্ববোধের অভাব এবং সর্বোপরি আইন না মানার সংস্কৃতির কারণে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

নিরাপদ সড়কের জন্যে সবার আইন মানার সংস্কৃতি ধারণ এবং সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) মিলনায়তনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সতর্কতা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ছায়া সংসদে স্টামফোর্ড ইউনিভার্সিটি সরকারি দল ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বেসরকারি দল হিসেবে অংশ নেয়।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে এখনও পুলিশ হাত উঁচিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। মানসম্পন্ন ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি আদর্শ শহরে ২৫ শতাংশ রাস্তা থাকা প্রয়োজন। অথচ আমাদের দেশের শহরগুলোতে আট শতাংশের বেশি রাস্তা নেই। যে কারণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে উঠছে না।

তিনি বলেন, বাংলাদেশে চালকদের লাইসেন্স প্রদান প্রক্রিয়া এখনও পুরোপুরি আধুনিকায়ন সম্ভব হয়নি। নেই কোনো আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটও।

ডিএমপি কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনা এই শহরে এ মুহূর্তের বার্নিং ইস্যু। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন হলো। এরপর আমরা ১০ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ পালন করেছি, গত সেপ্টেম্বর মাসজুড়ে রাজধানীতে ট্রাফিক সচেতনতা মাস পালন করেছি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের ভূমিকা রয়েছে, কিন্তু একমাত্র চালকের সচেতনতায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।তিনি বলেন, এর সঙ্গে যাত্রী-পথচারীদের সচেতনতা এবং ভৌত কাঠামো একটি বড় বিষয়। তারেক মাসুদ ও মিশুক মুনির যে স্থানে দুর্ঘটনার স্বীকার হয়েছিলেন সে স্থানটি ছিল দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা। সড়কের ওই স্থানটিতে বাঁক থাকার কারণে অপরপাশের যানবাহন দেখা যেতো না। পরবর্তিতে সড়কটিকে সোজা করা হয়, যার ফলে ওই স্থানের ৯৫ শতাংশ দুর্ঘটনা কমে গেছে। এ থেকে বোঝা যায়, ওই স্থানটিতে দুর্ঘটনার জন্য চালকরা দায়ী নয়, এর জন্য দায়ী ছিল সড়ক ইঞ্জিনিয়ারিং।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের দেশের মহাসড়কগুলোকে সাধারণত আঞ্চলিক সড়ক বলা যায়। কারণ একই সড়কে দূরপাল্লার যানবাহন যেমন চলে; সেই সড়কেই নসিমন, করিমন, ভটভটি লক্কর-ঝক্কর যান চলাচল করে। একই সড়কে ৮০ কিলোমিটার গতির যানবাহন চলে আবার ৫ কিলোপ্রতিযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের সার্টিফিকেট ক্রেস্ট প্রদান করা হয়।মিটার গতিরও যানবাহন চলে। এটিও মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ। কিন্তু ওভারটেকিংয়ের কারণে যে দুর্ঘটনা ঘটে সেখানে চালকের অসচেতনতা, নির্বুদ্ধিতা ও অদক্ষতাই দায়ী। চালকদের প্রশিক্ষিত করার জন্য দেশে এখনো কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং তাদেরকে পর্যাপ্ত লাইসেন্স সরবরাহের ব্যবস্থা করা হয়নি, যা দুর্ভাগ্যজনক।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের মিছিল

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ আইন না মানার সংস্কৃতি: ডিএমপি কমিশনার

প্রকাশিত : ০৪:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮