নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন,আমি সড়ক নিরাপদ করার জন্য জীবন বাজী রেখে কাজ করবো । হয়তো নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে, এমনকি আমার জীবনের উপর হুমকি আসতে পারে; কিন্তু আমি অভীষ্ট লক্ষ্য অর্জনে পিছপা হবো না । বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমাকে বিভিন্ন টার্মিনালে অবাঞ্চিত ঘোষনা করেছে তা বোধগাম্য নয়। শুধু তাই নয়, আমার স্ত্রী মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যেুর ঘটনাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আমাকে অভীষ্ট লক্ষ্য থেকে সরাতে পারবে না ।
সোমবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির ‘সাগর-রুনি মিলনায়তন’-এ নিসচার আয়োজনে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা নিরসনে কাজ করতে গিয়ে আমি কাউকেই প্রতিপক্ষ মনে করি না। আমি বিশ্বাস করি এবং সবসময় বলেও থাকি সড়ক দুর্ঘটনার জন্য শুধুমাত্র চালকরাই দায়ী নয়, সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যে বা যারা দায়ী আমি তাদেরই কথা বলি। যেমন, পথচারীদের কারনেও দুর্ঘটনা ঘটতে পারে, যাত্রীর কারনেও দুর্ঘটনা ঘটতে পারে, গাড়ির ফিটনেসের কারনে দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তার ত্রুটির কারনে দুর্ঘটনা ঘটতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারনে দুর্ঘটনা ঘটতে পারে, ওভার স্পীড-ওভারলোড-ওভারটেকিং এর কারনে দুর্ঘটনা ঘটতে পারে। মোট কথা যার কারনে দুর্ঘটনা ঘটবে তাকেই বিচারের আওতায় আনতে হবে বলে তিনি জোর দাবি জানান।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আরো বলেন,“আমাকে কেন অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে তা প্রকাশিত সংবাদে উঠে আসেনি ।তবে এ ঘটনা নতুন নয় ।২০১২ সালে শহীদ মিনারে পরিবহন মালিক শ্রমিক সমাবেশে আমার ছবিতে জুতার মালা হয়ে ছিল । আমার ছবি পড়ানো হয়েছিল ।এমনকি রাজধানীর কুড়িল রেলক্রসিং- এ দাড়িয়ে থাকা আমার গাড়িতে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্থ করে আমার উপর আক্রমনের প্রয়াসও চলে ছিল । কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সময় খুলনা এবং ঢাকার যাত্রাবাড়ীতে ভূল ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের নেপথ্যের নায়ক উল্লেখ্য করে আমার ছবি পুড়ানো হয়েছিল । এ সব ঘটনায় আমি বিচলিত নই । আমি চিন্তিত সড়ক নিয়ে .সড়কের মানুষকে নিয়ে । আমি বিশ্বাস করি সকল ভাল মন্দের নিয়ন্ত মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তাই বাঞ্চিত কিংবা অবাঞ্চিত কোন কিছুই আমার লক্ষ্য থেকে আমাকে বিচলিত করতে পারবে না । আমি কাজ করছি সড়কের নিরাপত্তার নিশ্চিত ফেরাতে, জনগণের মাঝে সচেতনতা আনতে, সকল চালক ভাইদের শারীরিক ও মানসিক ভাবে গড়ে তুলতে সকলে মিলে ঐক্যবদ্ধ হযে দূরঘটনারোধ করতে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুজ্জামান- ভাইস চেয়ারম্যান, সৈয়দ এহসান-উল হক কামাল- মহাসচিব, লিটন এরশাদ- যুগ্ন মহাসচিব, বেলায়েত হোসেন নান্টু- যুগ্ন মহাসচিব, লায়ন গনি মিয়া বাবুল- যুগ্ন মহাসচিব, নাসিম রুমি- অর্থ সম্পাদক, এস এম আজাদ হোসাইন- সাংগঠনিক সম্পাদক, এ কে আজাদ – সহ সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান- সহ সাংগঠনিক সম্পাদক, মঞ্জুলী কাজী- মহিলা বিষয়ক সম্পাদক, মিরাজুল মঈন জয়- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিষ্টার এম আর হাসান- আইন বিষয়ক সম্পাদক, এ কে এম ওবায়দুর রহমান- প্রচার সম্পাদক, আব্দুল খালেক- দপ্তর সম্পাদক, ফিরোজ আলম মিলন- কার্যনির্বাহী সদস্য, আলাল উদ্দিন- কার্যনির্বাহী সদস্য, নজরুল ইসলাম ফয়সাল- কার্যনির্বাহী সদস্য, এ্যাডভোকেট কায়সার-আজীবন সদস্য, এ বি এম ফরিদ উদ্দিন- কেন্দ্রীয় সাধারণ সদস্য, হাবিবুর রহমান হাবিব-কেন্দ্রীয় সাধারণ সদস্য, ফিরোজ এম হাসান-কেন্দ্রীয় সাধারণ সদস্য, হুমায়ুন কবির-কেন্দ্রীয় সাধারণ সদস্য, মহসিন খান-কেন্দ্রীয় সাধারণ সদস্য, জালাল ফকির-কেন্দ্রীয় সাধারণ সদস্য, নির্মল বর্মন-কেন্দ্রীয় সাধারণ সদস্য, মোতালেব হোসেন-কেন্দ্রীয় সাধারণ সদস্য, রবিউল ইসলাম-কেন্দ্রীয় সাধারণ সদস্য, আলী আকবর-কেন্দ্রীয় সাধারণ সদস্য।
বিবি/ইএম
























