০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিদায় নিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নির্বাচন করবেন না। তিনি আর অর্থমন্ত্রী দায়িত্বও পালন করবেন না। মঙ্গলবার সংসদে দেয়া বক্তব্যে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রাতে সংসদে দেয়া বক্তব্যকে নিজের শেষ বক্তব্য হিসেবে উল্লেখ করে সবার কাছ থেকে বিদায় চেয়েছেন।

তিনি বলেন, ‘আমি আর নির্বাচন করছি না। এ জন্য এটা আমার শেষ বক্তৃতা।’ তবে তিনি আর অর্থমন্ত্রীর মতো গুরুদায়িত্ব পালন না করলেও সংশ্লিষ্ট থাকবেন।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী অনেকটা আবেগাপ্লুত হয়ে তার সফলতার পেছনে দেশবাসীর অবদান রয়েছে বলে অকপটে স্বীকার করেন। অর্থমন্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে সংসদের বাইরে একাধিকবার মন্তব্য করলেও এই প্রথম তিনি জাতীয় সংসদে এ প্রসঙ্গে কথা বললেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার জীবনে যা করতে সক্ষম হয়েছি, তার প্রধান কারণ হলো মানুষের দোয়া। মানুষের দোয়াই আমাকে উৎসাহিত করেছে। আমি অবসরে যাচ্ছি, এটা ঠিক তবে চলে যাচ্ছি না। সংশ্লিষ্ট থাকবো। তবে অর্থমন্ত্রীর যে গুরু দায়িত্ব, তা আর পালন করছি না।’

দু’টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে শেখ হাসিনার মানের তিন থেকে চারজন প্রধানমন্ত্রী রয়েছেন। তার সব ধ্যান-ধারণা জনকল্যাণে নিয়োজিত। এ রকম একজন নেতার অধীনে কাজ করে তাকে সহযোগিতা করাটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’

বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র অর্থমন্ত্রী যিনি সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বিদায় নিলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮