০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

যে কারণে হঠাৎ অবসর নিলেন আজহার আলি

এমনিতেই টপ অর্ডারে ভালো ব্যাটসম্যানের সঙ্কটে রয়েছে পাকিস্তান। সাইদ আনোয়ার, ইজাজ আহমেদ, ইনজামাম বা মোহাম্মাদ ইউসুফদের বিদায়ের পর, পাক দলে নির্ভরযোগ্য ব্যাটসমানের অভাব দেখা যাচ্ছে বহু দিন ধরেই। এবার সেই জোয়ারে গা ভাসালেন আজহার আলি।

কোনো আভাস না দিয়েই হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে সব ধরণের ফরম্যাট থেকে নয়। শুধু মাত্র ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তানের স্থানীয় গণ মাধ্যম নিশ্চিত করেছে এই খবর।

কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিলেন আজহার, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জানা গেছে টেস্টে মনোযোগ দিতেই এমনটা করেছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। আজ স্থানীয় সময় বিকেল ৪টায় গাদ্দাফি স্টেডিয়ামে আজহার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানিয়েছেন।

সাবেক এই অধিনায়কের রেকর্ডও বেশ ভালো। ২০১১ সালে অভিষেক হওয়া আজহার এ পর্যন্ত ৫৩টি ওয়ানডে খেলেছেন। অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর দলের নেতৃত্বের দায়িত্ব পরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদেরে ওপর। আজহার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন চলতি বছরের ১৩ জানুয়ারি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

যে কারণে হঠাৎ অবসর নিলেন আজহার আলি

প্রকাশিত : ০৮:১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮