০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নেতৃত্ব আমার জন্য ভালো খেলার অনুপ্রেরণা: মাহমুদউল্লাহ

আবারও জাতীয় টেস্ট দলের নেতৃত্ব পেয়ে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির সুবাদে এই সুযোগ পেয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। নেতৃত্ব কারও জন্য বোঝা হয়ে দাঁড়ায়; আবার কেউ এটা খুব উপভোগ করে। মাহমুদউল্লাহ হলেন দ্বিতীয় দলে। নেতৃত্ব তাকে ভালো খেলায় আরও বেশি অনুপ্রেরণা জোগায়। টেস্ট দলের নেতৃত্ব দেওয়া তার শৈশবের স্বপ্নও বটে।

আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বললেন, ‘অধিনায়কত্ব সব সময় আমাকে ভালোভাবে নাড়া দেয়। দায়িত্বটা আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করছি। দলের সবাই কমবেশি সাহায্য করে। এখন আমি ভালো খেলার অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘এটা বলতে পারি যে, দায়িত্ব আমার খেলায় বড় প্রভাব ফেলে। আমাকে সেই চ্যালেঞ্জ দেয় যেন নিজের সেরাটা দলের জন্য দিতে পারি। অবশ্য আগে খেলোয়াড় হিসেবে চিন্তা করতে হবে যে দলকে কিভাবে সার্ভিস দিচ্ছি। এটাও চিন্তা করি। পাশাপাশি দায়িত্বটা উপভোগ করি এবং চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি। আমার মনে হয় এটা আমার খেলায়ও সাহায্য করে।’

অধিনায়ক হিসেবে দলকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন মাহমুদউল্লাহ, সে সম্পর্কে বললেন, ‘আমি সবসময় ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার পক্ষে। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা দিলে যে যার জায়গা থেকে পারফর্ম করার সুযোগটা বেশি থাকে। আমি সবসময় সেটিকে গুরুত্ব দেই। অনেক সময় অধিনায়কত্ব গাট ফিলিংয়ের উপর নির্ভর করে। আবার অনেক সময় গাট ফিলিং কাজে নাও লাগতে পারে। আবার অনেক সময় পরিস্থিতি অনেক কিছু দাবি করে। তখন সেই দাবি অনুযায়ী কাজ করতে হয়।’

বিবি/এসআর

ট্যাগ :

ভালুকায় তীব্র নির্বাচনী জোয়ার: সভা-সমাবেশ, প্রতিশ্রুতি ও ভোটারদের মাঝে ব্যস্ত প্রার্থীরা

নেতৃত্ব আমার জন্য ভালো খেলার অনুপ্রেরণা: মাহমুদউল্লাহ

প্রকাশিত : ০৭:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮