০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সরফরাজ আহমেদের দল। এটি পাকিস্তানের টানা ১১তম টি-টোয়েন্টি সিরিজ জয়, আর টানা অষ্টম ম্যাচ জয়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোও করেন ৪৪ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার শাহীন আফ্রিদি।

১৫৪ রানের লক্ষে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন ফখর জামান ও বাবর আজম। ফখর ১৫ বলে ২৪ রান করে ফিরলে ভাঙে এ জুটি। ৪১ বলে ৪০ রান করে আউট হন বাবর। আসিফ আলী ৩৪ বলে ৩৮ রান করে। মোহম্মদ হাফিজ ২১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। ২ বল বাকি থাকতেই পাকিস্তান ম্যাচ জিতেছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশিত : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮