০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৪৯তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে রোববার ৪৯তম ব্যাচের পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষন সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান । তিনি সকালে পুলিশ ট্রেনিয় সেন্টারের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন এবং প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে ৪৯তম ব্যাচের এক হাজার ২৯০জন কনস্টেবল অংশ নেন। কুচকাওয়াজ শেষে ৪৯তম ব্যাচের কনস্টেবলরা অভিযান কৌশল এবং শারিরীক গঠন প্রদর্শন করেন। এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় উপস্থিত ছিলেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৪৯তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত : ০৭:১২:১০ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮