১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

আখাউড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্র সহ ৪ (চার) ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় পালিয়ে গেছে ডাকাত দলের আরও ১০-১২ জন সদস্য। বুধবার (১১ মার্চ) রাত ০৪ঃ৩০ মিনিটের দিকে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটকৃত চার ডাকাত হলো — হানিফ (২৭), পিতা-মৃত নাসির গ্রাম-শান্তিনগর, থানা- আখাউড়া, ইয়াছিন (২৫), পিতা-জাসু মিয়া, গ্রাম -গোপিনাথপুর, থানা-কসবা, মোঃ অপু (২৬), পিতা-খোকন মিয়া, গ্রাম -রেলওয়ে পূর্ব কলোনী, থানা-আখাউড়া ও মোঃ সৈকত (২২), পিতা- গোলাপ মিয়া, গ্রাম- শান্তি নগর, থানা- আখাউড়া উভয় জেলা
ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে থাকা কালে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকার পাকা সড়কের উত্তর পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকৃত ডাকাত দলের সদস্যরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে চারজনকে হাতেনাতে আটক করে।

এ সময় গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা পালিয়ে যাওয়া আসামীদের কাছ থেকে দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী রাম দা, একটি ষ্টিলের তৈরী ছুরি, একটি সুইচ গিয়ার ছুরি, একটি কাঠের বাটযুক্ত রাম দা ও একটি প্লাষ্টিকের বাটযুক্ত ছুরি উদ্ধার করে এবং সেগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য অদ্যই আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখাউড়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ১১:২৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬