সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে সফরকারী জিম্বাবুয়ে। দিলের শুরুতে চারিকে বোল্ড করে ফেরান মেহেদি মিরাজ। আর তাতেই ১৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে জিম্বাবুয়ের। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৪ রান করেন।
হ্যামিল্টন মাসাকাদজার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দলীয় ফিফটি ছাড়িয়েছে জিম্বাবুয়ের সংগ্রহ। এদিকে উইকেটে এসেই আক্রমণাত্মক খেলতে থাকেন ওয়ানডাউনে নামা ব্রেন্ডন টেলর। তাকে দ্রুত সাজঘরে ফেরানোর কাজটি করলেন প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া তাইজুল ইসলাম।
ইনিংসের ১৯ তম ওভারে তাইজুলের বলে লং অনে অসাধারণ এক ক্যাচে টেলরকে প্যাভিলিয়নে পাঠান ইমরুল কায়েস। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৪ রান করেছিলে তিনি।
ইনিংসের ২০তম ওভারে মিরাজের করা তৃতীয় বলে বাউন্ডারি মেরে দলীয় পঞ্চাশ রান পূরন করেন শন উইলিয়ামস। ৫৬ বলে ১৫ রান নিয়ে ব্যাট করছেন মাসাকাদজা। তার সঙ্গে ৪ রানে অপরাজিত উইলিয়ামস।
এর আগে নাজমুল ইসলাম অপুর হাতে ক্যাচ মিস হওয়ায় জীবন পেয়েছিলেন ব্রায়ান চারি। কিন্তু এবার তাকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠালেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ১৩তম ওভারে মিরাজের করা দ্বিতীয় বলে সরাসরি বোল্ড হয়েছেনে চারি।
তৃতীয় দিনে ২৬ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। হ্যামিল্টন মাসাকাদজা (২৪) ও শ্যান উইলিয়ামস (৯) রানে ব্যাট করছেন।
বিবি/জেজে

























