০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরল রেকর্ড

এক সময় বিশ্ব ক্রিকেটের ত্রাস ছিল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে বর্তমানে তাদের ক্রিকেট দলের হাল একদমই ভালো নয়। লাগাতার হারের মুখ দেখছে তারা। যার ফলে এক অনভিপ্রেত রেকর্ড করে বসল তারা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটে হারল তারা। এই হারের ফলে একদিনের ক্রিকেটে পরপর ৭টি ম্যাচ হারল তারা। যা তাদের ৯১৭টি একদিনের ক্রিকেট ম্যাচের ইতিহাসে এই প্রথম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। শেষ পর্যন্ত নাইল এবং অ্যালেক্স কারের সহযোগিতায় ১৫২/১০ শেষ করে তারা। টার্গেটকে মাথায় রেখে ২৯.২ ওভারের জয়ের রাস্তায় পৌঁছে যায় প্রোটিয়ারা।

পরিস্থিতি যা তাতে সিরিজ জিততে গেলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরল রেকর্ড

প্রকাশিত : ০৭:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮