১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের বিপক্ষেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার!

বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের নিষিদ্ধ রয়েছেন অস্ট্রেলিয়ার ‍দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। গত মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। পরে সত্যতা মিললে এ দুজনকে এক বছর ও বোলার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

সেই নিষিদ্ধ দুই ব্যাটসম্যান স্মিথ-ওয়ার্নার ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ফিরছেন বলে গুঞ্জন রয়েছে। কারণ এ দুজনকে ছাড়া একের পর এক ব্যর্থতার গ্লানি টানতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তাই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগেই স্মিথ-ওয়ার্নারের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর ক্রমাগত চাপ দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা এসিএ।

এসিএ-র চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের শাস্তি পুনর্বিবেচনা করার কথা ভাবতে শুরু করেছে তারা। নিষেধাজ্ঞা তুলে নিয়ে অবিলম্বে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত তিন ক্রিকেটারের শাস্তি কমিয়ে জাতীয় দলে ফিরিয়েও নেওয়া হতে পারে। এমন ইঙ্গিতও দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।

তিনি জানান, ‘নির্বাসিত তিন ক্রিকেটারের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য অস্ট্রেলিয়ান এসিএর পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, তা বিবেচনা করে দেখার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ক্রিকেট বোর্ড এই আবেদনপত্রকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে। এটাও তো ঠিক যে, বোর্ড তাদের ক্রিকেটারদের একজোট করতে ব্যর্থ হয়েছে৷ এই অবস্থায় তিন ক্রিকেটারকে নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার।’

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে ক্রিকেট বিশেষজ্ঞদের বেশিরভাগই বিরাটদের ফেভারিট বলছেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসের ইঙ্গিত সত্যি হলে স্মিথ-ওয়ার্নারদের হয়তো আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই দেখা যাবে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ভারতের বিপক্ষেই ফিরছেন স্মিথ-ওয়ার্নার!

প্রকাশিত : ০১:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮