০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ফ্রান্সের কেউ ব্যালন ডি’অর জয়ের দাবিদার: এমবাপে

বিশ্বকাপ শিরোপা জয়ী ফ্রান্স দলের কোনো খেলোয়াড়েরই আগামী মাসে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফুটবল সুপার স্টার কিলিয়ান এমবাপে।

আগামী ৩ ডিসেম্বর ফ্রান্স ফুটবলের এই বর্ষসেরা পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যেখানে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিশ্বকাপ শিরোপা জয়ী দিদিয়ের দেশ্যমের স্কোয়াডের ছয় সদস্য। পাঁচটি করে খেতাব জিতে দীর্ঘ একযুগ পদকটি দখলে রাখা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এই তালিকায়। তবে অনেকই মনে করছেন এই যুগলের আধিপত্যের অবসনা ঘটেছে। অনেকেই আবার বেলজিয়াম ও চেলসি তারকা এডেন হ্যাজার্ডের প্রশংসায় মেতেছে। তবে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জয়ী মড্রিচের দিকেই এখনো পর্যন্ত সমর্থন বেশী দেখা যাচ্ছে।

বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব বিজয়ী কিলিয়ান এমবাপেও এই খেতাবের জন্য শক্তিশালী প্রার্থী। তবে তিনি খুশি হবেন বিশ্বকাপ জয়ী তার আন্তর্জাতিক সতীর্থদের কেউ এই খেতাব লাভ করলে।

এক সংবাদ সম্মেলনে এমবাপে বলেন,‘ এবার বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী রয়েছেন। তবে সবাই তো আর এই খেতাব পাবেনা। আমার মতে ফ্রান্সেরই কেউ এবারের খেতাব লাভ করবে। সেটি হবে আমাদের বিশ্বকাপ অভিযানের সত্যিকারের পুরস্কার। তবে পুরস্কারের ক্ষণ খুবই কাছে চলে এসেছে। এই মুহূর্তে আমি কোন ভবিষ্যদ্বাণী করতে পারব না।’

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ফ্রান্সের কেউ ব্যালন ডি’অর জয়ের দাবিদার: এমবাপে

প্রকাশিত : ১১:১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮