০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শেষ পাঁচ মিনিটের ঝলকে সেমিতে নেদারল্যান্ডস

শেষ পাঁচ মিনিটে দুই গোল করে জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। সেই সুবাদে উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ডাচরা।

সোমবার রাতে জার্মানির ভেলটিনস-এরিনায় ১৯ মিনিটের দুই গোল করে এগিয়ে যায় জার্মানি। টিমো ওয়ার্নার ও লেরয় সেনের দুটি গোল করেন। জার্মানি যখন জয়ের দ্বারপ্রান্তে তখন ত্রাতা হিসেবে আসেন কুইন্সি প্রমেস ও ভন জিক। খেলার ৫ মিনিট বাকি প্রথম গোলটি করেন কুইন্সি প্রমেস। শেষ মিনিটে টমি ভিলহেনার ক্রসে ভলিতে প্রথম গোল করেন ভন জিক।

নেদারল্যান্ডস ড্র করায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে তাদের পয়েন্ট সমতায় ফিরে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যায় সেমিফাইনালে। এখন আগামী গ্রীষ্মে তারা সেমিফাইনালে ইংল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ডের সঙ্গী হবে।

জার্মানি গত মাসে ফ্রান্সের সঙ্গে ২-১ গোলে হেরেছে। এবার ডাচদের সঙ্গে ড্র করল। এর ফলে বিশ্বকাপের গ্রুপপর্বে সুইডেনকে হারানোর পর আর কোনো ম্যাচ জিততে পারেনি। দলের এমন ব্যর্থতায় হতাশ হলেও ইতিবাচক চিন্তা করতে চান কোচ জোয়াকিম লো।

তিনি বলেন, খেলার ফলাফলে আমি হতাশ। তবে সার্বিকভাবে আমি নেতিবাচকের চেয়ে ইতিবাচক দিকটাই বেশি দেখি। আমরা প্রথমার্ধ ভালো খেলেছি। আমাদের উচিত ছিল দ্বিতীয়ার্ধটা ভালোভাবে সমাপ্ত করা। এমনটাই আমরা পুরো মৌসুমে দেখেছি।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শেষ পাঁচ মিনিটের ঝলকে সেমিতে নেদারল্যান্ডস

প্রকাশিত : ১২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮