০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দিনের শুরুতেই ফিরলেন মুশফিক

তৃতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই মুশফিকুর রহিমের উইকেট হারালো বাংলাদেশ। উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের নিচু হয়ে আসা বলের লাইন ভুল করলে মুশফিকের উইকেট ভেঙে যায়। ব্যক্তিগত ১৯ রানে বিদায় নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

দিন শেষে ৫ উইকেট হাতে রেখে ১৩৩ রানে এগিয়ে থেকে আজ শনিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে ৯টায় মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু লিডটা টাইগার শিবিরে ঠিক স্বস্তি দিচ্ছে না। কারণ, দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান তুলতেই সাকিবদের ৫ উইকেট হাওয়া।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭১ রান। লিড ১৪৯ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ ৫ রান নিয়ে তার সঙ্গে ব্যাটিংয়ে আছেন।

৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আগের দিনই ঘোরতর বিপদের মুখে পড়েছে বাংলাদেশ। তবে যেহেতু প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া গেছে, তাই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে একটু হলেও স্বস্তিতে টাইগাররা।

এর মধ্যে দ্বিতীয় দিনেই উইকেটে ভয়ংকর টার্ন দেখা গেছে, স্পিনারদের খেলা ক্রমেই যেন অসম্ভব হয়ে পড়ছে। দ্বিতীয় ইনিংসে যেমন রানই হোক, বাংলাদেশ তা নিয়েই জেতার ব্যাপারে আশাবাদি।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দিনের শুরুতেই ফিরলেন মুশফিক

প্রকাশিত : ১০:১৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ নভেম্বর ২০১৮