০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় দলের নেটেই থাকবেন স্মিথ-ওয়ার্নার

বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দলে নিষিদ্ধ থাকলেও দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন টেস্টে সিরিজে স্বাগতিকদের নেটে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্বাগতিক খেলোয়াড়দের টিপস দিতেই দলের প্রস্তুতিতে থাকবেন স্মিথ-ওয়ার্নার।

রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া শেষ টি-২০ ম্যাচ খেলতে নামার আগে ইনডোরে টেস্ট দলের সদস্যদের অনুশীলনে হাজির ছিলেন ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মঙ্গলবার থেকে টেস্ট দলের অনুশীলনে যোগ দিবেন স্মিথও।

নিষিদ্ধ হয়েও টেস্ট দলের নেটে স্মিথ-ওয়ার্নারদের উপস্থিতির কথা চিন্তা করে উচ্ছসিত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। দলের বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক বলেন, ‘ব্যাটসম্যানের দৃষ্টিভঙ্গি থেকে তারা আমাদের উপদেশ দেবন । কোন জায়গায় ঠিক বা ভুল হচ্ছে। স্মিথ-ওয়ার্নারের মতো খেলোয়াড়দের চেয়ে ভাল বিশ্লেষণ আর কে করতে পারবে?’

অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকেই নেটে আসার প্রস্তাব দেয়া হয় স্মিথ-ওয়ার্নারকে। প্রস্তাব পেয়ে কোন চিন্তাই করেননি তারা। একবারেই রাজি হয়ে যান স্মিথ-ওয়ার্নার। এ ব্যাপারে স্টার্ক বলেন, ‘নেটে উপস্থিত থাকতে আমাদের প্রস্তাব পেয়ে তারা ভীষণ খুশি। স্মিথকে আমাদের নেটে পেলে সেটা হবে দারুণ ব্যাপার। আমরা কেমন বোলিং করছি, সে ব্যাপারে তাদের মতামত নেয়া খুবই জরুরি।’

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জাতীয় দলের নেটেই থাকবেন স্মিথ-ওয়ার্নার

প্রকাশিত : ১২:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮