০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বার্সা ছাড়ছেন ডেম্বেলে, আসছেন নেইমার!

ফের বার্সেলোনায় আসছেন নেইমার! একরকম সবকিছুই প্রায় চূড়ান্ত! এখন নাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা! এ গুঞ্জনে সরব বিশ্ব ফুটবলাঙ্গন।

এটি যদি কাতালান সমর্থকদের জন্য সুখবর হয়, তা হলে দুঃসংবাদও আছে। বার্সা ছাড়ছেন ইনফর্ম উসমানে ডেম্বেলে। তাও আসছে জানুয়ারিতেই, শীতকালীন দলবদলের মৌসুমে।

সবাইকে হতবাক করে দিয়ে গেল বছরের আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। গড়েন ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো)। কিন্তু ধনদৌলত-ঐশ্বর্যের মধ্যেও সেখানে নাকি মন টিকছে না তার। তাই ফের ফিরতে চাচ্ছেন পুরনো ঘরে। ইতিমধ্যে দু’পক্ষের মধ্যে ট্রান্সফার সংক্রান্ত বিষয়টি অনেকদূর এগিয়েছে। খালি ঘোষণা বাকি।

এ গুঞ্জনের মধ্যে বার্সা ছাড়তে উদগ্রীব হয়ে উঠেছেন ডেম্বেলে। এরই মধ্যে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। আসন্ন ট্রান্সফার মার্কেটেই দর দামে উঠতে চান ফরাসি তরুণ।

একে নাকি ইতিবাচক হিসেবেই নিয়েছে ব্লাউগ্রানারা। ডেম্বেলেকে বিক্রি করে নেইমারকে কেনার অর্থ সংগ্রহ করতে চাচ্ছে তারা। যদি তাই হয়, তা হলে ফের বার্সেলোনার জার্সি গায়ে লিওনেল মেসি-লুইস সুয়ারেজের সঙ্গে ময়দান মাতাতে দেখা যাবে পিএসজি প্রাণভোমরাকে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বার্সা ছাড়ছেন ডেম্বেলে, আসছেন নেইমার!

প্রকাশিত : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮