০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাকা টেস্টেও জয় চায় বাংলাদেশ

ঢাকা টেস্টেও জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ। চট্টগ্রামে দাপট দেখানো স্পিনার তাইজুলের মতে, ঢাকায়ও মূল ভূমিকা রাখতে হবে বোলারদের। অন্যদিকে, বোলিং বান্ধব উইকেট হলেও দায়িত্বশীল ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিয়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

এখন ক্রিকেটারদের ছুটি। তবু মাঠে গাগরম করছেন ক’জনের। তাদের মধ্যে অন্যতম মিঠুন, তাইজুল। চট্টগ্রাম টেস্টের দলীয় ভাবনায় দু’জন মিলেছেন একই বিন্দুতে। তবে ব্যক্তিগত প্রাপ্তিতে ঠিক আলাদা। তাইজুলের বৃহস্পতি তুঙ্গে।

অন্যদিকে, মিথুন সন্তুষ্ট হতে পারছেন না পুরোপুরি। এর পেছনে উইকেটের দায়ও যে কম নয়। চাপা কষ্ট লুকাতে পারলেন না এ ব্যাটসম্যান। যে কন্ডিশনে খেলা হচ্ছে এই কন্ডিশনে অবশ্যই ব্যাটিংটা কঠিন। এটা সত্য। আমরা অবশ্যই ব্যাটিং সহায়ক উইকেটে খেলছি না। বলছিলেন মিঠুন।

এদিকে তাইজুল বলেন, আমি হই আর যেই হউক যখন ভালো খেলা হয় তখন একটা ভালো লাগার বিষয়। যখন টিমকে ভালো কিছু দিতে পারি তখন নিজের কাছেই অনেক ভালো লাগে।

তবে নিজের পছন্দের ব্যাটিং অর্ডার উপভোগ করছেন মিথুন। বললেন, দলে পোক্ত করতে চান জায়গা। ‘আমার জন্য বড় পাওয়া যে, আমি একটা ভালো জায়গায় ব্যাটিং করছি। দেখেন, জায়গা পাকা করতে অবশ্যই পারফরম্যান্স দিয়ে করতে হবে।’

তাইজুলের সামনে হাতছানি দিচ্ছে এ বছর টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের। ব্যক্তিগত চাওয়া ভুলে লাল সবুজের অর্জনের পাল্লা ভারি করতে চান বাঁহাতি স্পিনার।

ঢাকা টেস্ট নিয়ে এখন সবার ভাবনা। উইকেট যেমনই হোক তাতে ভালো ব্যাট করার প্রতিজ্ঞা মিথুনের কণ্ঠে। অন্যদিকে তাইজুল বললেন, মূল দায়িত্ব আবারো নিতে হবে বোলারদের।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ঢাকা টেস্টেও জয় চায় বাংলাদেশ

প্রকাশিত : ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮