০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রোমাকে কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

রোমাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে চলে গেছে রিয়াল মাদ্রিদ। রোমার মাঠে মঙ্গলবার রাতে প্রথমার্ধে অবশ্য তেমন সুবিধাই করতে পারেনি রিয়াল। এই অর্ধে দাপট দেখিয়েছে বরং রোমা। তাতে রিয়ালের জয়টা এক সময় অসম্ভবই মনে হচ্ছিল।

কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। ৪৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। রোমার গোলরক্ষকের বাড়ানো বলে ডিফেন্ডার ফেডেরিকো ফাজিওর দুর্বল হেড, ডি বক্সের সামনে ফাঁকায় বল পেয়ে যান বেল। বল জালে পাঠাতে ভুল হয়নি ওয়েলস তারকার।

অথচ বিরতির ঠিক আগে এগিয়ে যেতে পারত রোমাই। শিকের ক্রস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন উন্ডার। ওরকম জায়গা থেকে গোল করার চেয়ে মিস করাটাই কঠিন। সেই কঠিন কাজটাই করলেন উন্ডার। অবিশ্বাস্যভাবে বল মারলেন আকাশে।

৫৯ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি তিন পয়েন্ট নিশ্চিত করে গেলেন লুকাস ভাসকেজ। বেলের বাড়ানো বল হেড নামিয়েছিলেন করিম বেনজেমা। বল পেয়ে জালে পাঠান ভাসকেজ।

এ নিয়ে টানা ১৫তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল গত তিন আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে তিন জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রোমা।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রোমাকে কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

প্রকাশিত : ১০:০০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮