০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ম্যাচসেরা ইউজিন বুচার্ড

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে টেনিস কোর্টে নিজের সেরা পারফরমেন্স দিতে পারছেন না কানাডিয়ান টেনিস সুন্দরী ইউজিন বুচার্ড। নতুন বছরের শুরুতে স্বরূপে ফেরার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি। তার ফাঁকে কদিন আগে আমেরিকার মিয়ামিতে একটি ফুটবল ম্যাচে অংশ নিয়ে দর্শক মাতিয়েছেন তিনি, হয়েছেন ম্যাচসেরাও। ওই ম্যাচটিতে খেলেছেন কলম্বিয়ান কিংবদন্তি ফুটবলার কার্লোস ভালদেরামো থেকে শুরু করে সাদ জনসন এবং হলিউড অভিনেতা রায়ান ফিলিপসের মতো তারকারা।

মিয়ামির সমুদ্র পাড়ে ভালদেরামোদের সঙ্গে আনন্দের একটি দিন অতিবাহিত করেছেন কানাডিয়ান সুন্দরী। সেই সঙ্গে স্পোর্টস ইলাস্ট্রেট নামক একটি টুর্নামেন্টে ফুটবল ম্যাচেও অংশ নিয়েছেন তিনি। যেখানে বিখ্যাত ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন। সেই ম্যাচে বুচার্ড নিজের ফুটবল প্রতিভা দেখিয়েছেন। মন মাতানো খেলা দিয়ে টেনিস কোর্টের মতো ফুটবল ম্যাচেও দর্শক মাতিয়েছেন তিনি। বুচার্ডের দুর্দান্ত পারফরমেন্সেই ম্যাচটি তার দল জিতেছে। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বুচার্ড পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার ।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ম্যাচসেরা ইউজিন বুচার্ড

প্রকাশিত : ০২:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮