০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আড়ালে মিরপুর অনুশীলন করলেন মাশরাফি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ঠিকই। কিন্তু মনটা পড়ে আছে ২২ গজের সবুজ মাঠে।

১১ নভেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র নেয়ার পর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া বের হননি ঘর থেকে।

কথা উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি। এ নিয়েও কথা কম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট পাড়ায়ও। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাশরাফি খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

পারিবারিক সূত্র আগেই জানিয়েছিল, সিরিজ শেষ করার পরই নড়াইলে নির্বাচনী প্রচারে অংশ নিতে নড়াই ফিরবেন তিনি।

মনোনয়নপত্র কেনার পর বুধবার মাশরাফি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেন অনেকটা আড়ালে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন শেষে মাশরাফি মাঠে যান। বিকেল ৩টার পর মিরপুর একাডেমিতে তিনি জিম করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

আগামী ৯ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ঢাকাতেই হবে। বাকি একটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আড়ালে মিরপুর অনুশীলন করলেন মাশরাফি

প্রকাশিত : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮