০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খালাফ হত্যা মামলার রায় বুধবার

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আপিল বিভাগের রায় ঘোষণা হবে বুধবার। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী শিকদার মকবুল হোসন।

এ মামলায় এর আগেও একদফা শুনানি হয়েছিল আপিল বিভাগে। গত ২০ আগস্ট আপিল শুনানি শেষে সর্বোচ্চ আদালত রায়ের জন্য ১০ অক্টোবর দিন রেখেছিল।

কিন্তু এর মধ্যে প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে বিদেশে যাওয়ায় এবং রায় প্রস্তুত না হওয়ায় এক আসামির আইনজীবীর আবেদনে বিচারপতি ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ নতুন করে শুনানির সিদ্ধান্ত দেয়।

২০ আগস্ট রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষে আদালত ১০ অক্টোবর রায়ের দিন রেখেছিলেন। সেদিন আসামি সাইফুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আদালত ১৭ অক্টোবর পুনরায় শুনানির দিন রাখেন। সেদিন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৩১ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের দুই দিন পর পুলিশ গুলশান থানায় একটি মামলা দায়ের করে। আর সাড়ে চার মাস পর সাইফুল ইসলাম মামুন, আল আমিন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়, যাদের পরিচয় দেয়া হয় ‘ছিনতাইকারী’ হিসাবে।

তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১২ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। সেখানে গ্রেপ্তার চারজনের সঙ্গে সেলিম চৌধুরী নামে পলাতক আরেকজনকে আসামি করা হয়। ৩১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খালাফ হত্যা মামলার রায় বুধবার

প্রকাশিত : ১২:২৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭