০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মাহমুদউল্লাহ-লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে টাইগাররা

Bangladesh cricket captain Mohammad Mahmudullah plays a shot during the fourth day of the second Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on November 14, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

প্রথম দিনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ, পাঁচ উইকেট হারিয়ে ২৫৯ রান গড়ে। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও সে ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে স্বাগতিকরা। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান সাজঘরে ফিরলেও অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে তারা।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ গড়েছে ১১০.২ ওভারে ৩৫৫ রান। উইকেট হারিয়েছে ছয়টি। ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ (৬৬) ও লিটন দাস (৩০)।

এর আগে সাদমান সাজঘরে ফেরার আগে খেলে যান ৭৬ রানের চমৎকার একটি ইনিংস, যাতে তিনি বল খরচ করেছেন ১৯৯টি। আর মুমিনুল ও মিঠুন ২৯ রান করে নেন। ওপেনার সৌম্য সরকার করেন ১৯ রান।

পরে পঞ্চম উইকেট জুটিতে সাকিব-মুশফিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু মুশফিক দ্রুত ফিরে গেলে (১৪) কিছুটা চাপে পড়ে যায় দল। তবে সেই চাপ সামলে দলকে এগিয়ে নেন সাকিব ও মাহমুদউল্লাহ জুটি। দুজনে ১১১ রানের জুটি গড়েন। তবে সাকিব ১৩৯ বলে ৮০ রান করে আউট হন।

এই ম্যাচের বাংলাদেশ একাদশে চমক, অভিষেক হয়েছে তরুণ ওপেনার সাদমান ইসলামের। তবে আঙুলে চোট পাওয়া মুশফিকুর রহিম শেষ পর্যন্ত একাদশে রয়েছেন। একাদশে রাখা হয়েছে লিটন দাসকেও। তবে কোনো পেসার ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে বসিয়ে একাদশে রাখা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে। গতকালই তাঁকে দলে নেওয়া হয়। মুশফিকের ব্যাকআপ হিসেবেই লিটনকে দলে নেওয়া হয়। ওপেনার সাদমান ইসলাম প্রস্তুতি ম্যাচে ভালো খেলে নির্বাচকদের দৃষ্টি কাড়েন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মাহমুদউল্লাহ-লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে টাইগাররা

প্রকাশিত : ১১:৫১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮