০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

১২৮ বছরে প্রথম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে সফরকারীদের ধবলধোলাই করলো বাংলাদেশ। মিরপুর টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হেরেছে উইন্ডিজরা। এই টেস্টে দারুণ এক নজির গড়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ মিলে বোল্ড করে সাজঘরে পাঠান উইন্ডিজদের শুরুর পাঁচ ব্যাটসম্যানকে। যাতে বাংলাদেশ লিখে ফেলে অনন্য এক বিশ্ব রেকর্ড! টেস্ট ইতিহাসে এমন ঘটনা এর আগে সর্বশেষ ঘটেছিল ১৮৯০ সালে। সেবার অস্ট্রেলিয়ার শুরুর পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠায় ইংল্যান্ড বোলাররা। ১২৮ বছর পর প্রথম আবার সেই ঘটনা ঘটল।

টেস্ট ইতিহাসে এর আগে এমনটা হয়েছে মাত্র দু’বার। প্রথমটি ১৮৭৯ সালে। সেটিও ছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে। তবে সেবার অজি বোলারদের বিপক্ষেই ইংল্যান্ডের শুরুর পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

বিশ শতকে এমন ঘটনা না ঘটলেও এবার একুশ শতকে প্রথম ঘটালো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট জয়ে প্রথমবার প্রতিপক্ষকে ইনিংস ব্যবধানে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

১২৮ বছরে প্রথম

প্রকাশিত : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮