ভিয়ারিয়ালকে হারিয়ে স্প্যানিশ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রবিবার রাতে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে বেশ সাচ্ছন্দ্যেই হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা।
১৪ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন ভালভারদের শিষ্যরা। অন্যদিকে পয়েন্ট টেবিলে কয়েকদিন উপরে থাকা সেভিয়া গতকাল আলাভেসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ১৪ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। সমান সংখ্যক ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে এথলেটিকো মাদ্রিদ।
রবিবার প্রথম থেকেই ভিয়ারিয়ালের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মেসি, দেম্বেলে ও কুতিনহোরা। কিন্তু গোলের দেখা পেতে বেশ ভালোই অপেক্ষা করতে হয়েছে। ম্যাচের ৩৬ মিনিটে দেম্বেলের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জেরার্ড পিকে। ৮৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে কার্লেস আলেইনা।
বিবি/জেজে

























