০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ওপেক ছাড়ছে কাতার

জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন এবং রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে কাতার।

কাতার পেট্রোলিয়াম জানিয়েছে, ইতিমধ্যে ওপেককে তাদের ওই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে।

দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি জানিয়েছেন, জ্বালানি উত্তোলন বাড়ানোর চিন্তা করছে কাতার। এ কারণেই ওপেক ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসশিল্পের উন্নয়নে কাতার বছরে ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে তরল প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ১১০ মিলিয়ন টনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন ওপেক সম্মেলনের আগেই ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংস্থাটি ত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিল কাতার। প্রায় অর্ধশতাব্দী সদস্য থাকার পর ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিল কাতার।

এর আগে ২০১৭ সালের ৫ জুন সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় সৃষ্ট রাজনৈতিক সংকটে জ্বালানি তেলের বাজার নিয়ে উদ্বেগ তৈরি হয়

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ওপেক ছাড়ছে কাতার

প্রকাশিত : ০২:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮