রাত পোহালেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। খেলায় থাকছেন দলের সেরা দুই তারকা তামিম-সাকিব। যেটা দলের জন্য বড় এক পাওনা। মাশরাফি বলেন, অবশ্যই সাকিব-তামিম দলে থাকা বড় সুবিধা। প্রস্তুতি ম্যাচেও তামিম দারুণ খেলেছে। এটা তামিম ও আমাদের জন্য স্বস্তির। তবে তামিম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছে বলে পরের ম্যাচেও অসাধারণ খেলবে এমন প্রত্যাশা করা যাবে না। সাকিব দুইটা টেস্ট খেলে কিছুটা মানিয়ে নিয়েছে। তামিমের সময় লাগতেও পারে। তবে ওরা দু’জন থাকা দলের জন্য স্বস্তিদায়ক।’
বাংলাদেশ দলের চার ওপেনারই দারুণ ফর্মে আছেন। তামিমের সঙ্গে কে ওপেন করবে এটা ছিল মাশরাফির কাছে অবধারিত প্রশ্ন। মাশরাফিও এর সরাসরি উত্তর দিলেন না। তবে তার যা ইঙ্গিত দলে থাকতে পারেন সৌম্য-ইমরুল দু’জনই। লিটন, সৌম্য ও ইমরুলের একজনকে নিচে ব্যাট করতে দেখা যেতে পারে।
বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘টপ অর্ডারের সবাই ফর্মে থাকা মধুর সমস্যা। কোচ-নির্বাচকদের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিতে হবে। টপ অর্ডারকে নিজের দিকে খেলানোর ব্যাপারেও আলোচনা হচ্ছে। আমাদের কয়েকজন ওপেনার নিচে ব্যাটিং করেছে। ইমরুল ছয়ে একটা অসাধারণ ইনিংস খেলেছে। সৌম্য ফাইনালে সাতে নেমে ভালো করেছে। বিশ্বকাপের কথা ভেবে আমরা এমন কিছু করতেও পারি!’
বিবি/এসআর

























