১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতলে ব্যাটিং নাকি ফিল্ডিং?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। আর এই ম্যাচে টস জিতলে প্রথমে ব্যাটিং করতে চান মাশরফি বিন মর্তুজা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, এই ম্যাচে টস বড় ভূমিকা রাখবে। এটা কারো হাতে নেই। তবে যদি আমি টস জিতে তাহলে আমার মনে হয় ব্যাটিং করাটাই ভালো হবে।

কেন মাশরাফি টস জিতে ব্যাটিং করতে চান? মুল সমস্যাটাই হল রাতের শিশির। তখন পেসাররা কিছুটা সুবিধা পেলেও পেতে পারে। আর ক্যারিবিয়দের আছে গতি বোলার। তাই আগেই ব্যাটিং ভালো মনে করছেন মাশরাফি।

টসের পর সিদ্ধান্ত নেওয়া কঠিন উল্লেখ করে মাশরাফি বলেন, ‘এই সময়ে ঝুঁকিটা থাকেই। হয়তোবা আপনাকে আন্দাজের উপরই নির্ভর করতে হবে ডিউ কতটুকু।’

টস জিতে ব্যাট করলে কেমন রান করতে হবে। কিংবা প্রতিপক্ষকে কত রানের মধ্যে আটকাতে হবে তারও একটা ধারণা দিলেন মাশরাফি। তবে তা প্রকারন্তে নির্ভর করছে ঘাষের ডগায় শিশির কতটা জমে তার ওপর। মাশরাফি বলেন, ‘শুরুতে ব্যাট করলে কত রান হবে তা নির্ভর করছে আমরা কেমন ব্যাটিং করি তার ওপর। তবে এই উইকেটে ২৬০ রান সাধারণত নিরাপদ ধরা হয়। শিশির পড়লে আরও ২০-২৫ রান বেশি। শিশির না থাকলে হয়তো ২৮০-৫০ করেও দেখা যাবে ম্যাচ জিতছি।’

মাশরাফি বিন মর্তুজা তার ওয়ানডে ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলতে মাঠে নামবেন রোববার। প্রথম ওয়ানডে ম্যাচে জিতে নিশ্চয় মাইলফলকটা স্মরণীয় করতে চাইবেন অধিনায়ক। এ নিয়ে ম্যাশ বলেন, ‘এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কালকের ম্যাচটা জেতা। এটা অবশ্যই একটা অর্জন। যখন মানুষ বলবে, তুমি দেশের হয়ে ২০০ ম্যাচ খেলেছো, ভালো লাগবে।’

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টস জিতলে ব্যাটিং নাকি ফিল্ডিং?

প্রকাশিত : ১০:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮