১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

জয় থেকে ছয় ধাপ দূরে ভারত

অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয়ের পথটা এগিয়ে রেখেছে ভারত। স্বাগতিকদের জয়ের জন্য ৩২৩ রানের লক্ষ্য দেয় ভারত। বড় লক্ষ্যে শুরু থেকেই খেই হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৮৫ রানে তাদের ৪ উইকেট তুলে নেয় অশ্বিন-শামিরা। পরে শন মার্শ এবং ট্রাভিস হেডের ব্যাটে ১০৪ রানে দিন শেষ করে তারা।

অ্যাডিলেডের উইকেটের যা অবস্থা, সঙ্গে অশ্বিন-শামি-বুমরাদের আক্রমণ। সব কিছুর মোকাবিলা অজিরা এখন কিভাবে করে, আর কতক্ষণ করতে পারে সেটাই দেখার। তবে, যে ভাবে তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে বার বার বন্ধ হয়েছে, তাতে নতুন আশঙ্কা থেকেই যাচ্ছে। অজিদের ম্যাচ বাঁচানোর আশা বলতে গেলে ওই একটাই।

এর আগে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১৫১। দিন শেষে ১৬৬ রানের লিড নিয়েছিল ভারত। সেখান থেকেই চতুর্থ দিন দারুণ খেলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ৫৮তম ওভারে নাথান লায়নের বলে শর্ট লেগে অ্যারন ফিঞ্চের হাতে ধরা পড়েন প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া পূজারা। আউট হওয়ার আগে ২০৪ বলে খেলেন ৭১ রানের ইনিংস।

রোহিত শর্মা তারপরে ব্যাটিং করতে নেমে দাঁড়াতে পারেননি। ফেরেন ৬ বলে মাত্র ১ রান করে। তবে সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দেন রাহানে। রোহিত আউট হওয়ার আগেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। রাহানে আউট হন ৭০ রান করে। শেষ দিকে চালিয়ে খেলে কিছু দ্রুত রান তোলেন ঋষভ পান্ত। কিন্তু পান্ত আউট হলে দ্রুতই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।

জবাবে ব্যাট করতে নামা অজিরা ২৮ রানে হারায় ওপেনার ফিঞ্চকে। দলের ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার মার্কোস হ্যারিস। এরপর ফেরেন উসমান খাজা। তারপর দলের ৮৪ রানে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অশ্বিন এবং শামি দুটি করে উইকেট নেন।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জয় থেকে ছয় ধাপ দূরে ভারত

প্রকাশিত : ০২:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮