০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে মোটামুটি ভালো অবস্থানে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পার্সকে লড়তে হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে। আগামীকাল মঙ্গলবার অনুষ্টিত হবে এই হেভিওয়েট ম্যাচটি।

প্রিমিয়ার লিগের ১৬ ম্যাচের ১২টিতে জয় নিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মাওরিসিও পচেত্তিনহোর শিষ্যরা। তবে লিওনেল মেসির বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করতে হলে দলটিকে আরো বেশি ইতিবাচক খেলা উপহার দিতে হবে। কারণ পাঁচ বারের ইউরো চ্যাম্পিয়নদের মোকাবেলার জন্য ক্যাম্প ন্যু সফরে যেতে হবে পচেত্তিনহো বাহিনীকে।

গত শনিবার ঘরোয়া লিগে লিস্টার সিটিকে ২-০ গোলে জয় পাইয়ে দেওয়া হ্যারি কেনকে একাদশের বাইরে রেখেই লড়তে হবে এই ম্যাচে। স্পার্স কোচ বলেন, ‘এটি একটি বড় ম্যাচ । তারা (বার্সা) ইতোমধ্যে পরের রাউন্ড নিশ্চিত করেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।’

আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমাদের এই ম্যাচে জয়ের প্রয়োজন। আমরা জয়ের দাবিদার। জয়ের চেস্টার জন্য আমাদের মানষিকতা দুইশত ভাগ ইতিবাচক রাখতে হবে। আমরা বেশ ভালো অবস্থার দল নিয়েই সেখানে যাচ্ছি। তবে বার্সেলোনা ইউরোপের সেরা দলগুলোর একটি।’

ইউরো আসরের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছিল স্পার্সরা। এতে তারা ইন্টার মিলান ও বার্সেলোনার সঙ্গে হেরে যায়। ড্র করেছে শুধুমাত্র পিএসভির সঙ্গে। তবে ফিরতি লেগে নিজেদের মাটিতে পিএসভিকে পরাজিত করে প্রিমিয়ার লিগের দলটি। ওয়েম্বলিতে আরেক ফিরতি লেগে ক্রিস্টিয়ান এরিকসনের শেষভাগের গোলে ভর করে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকেও। যার ফলে সর্বমোট ৭ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে ইতালিয় জায়ান্টদের সঙ্গে যৌথভাবে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পার্সরা।

ইতোমধ্যে গ্রুপ সেরা হিসেবে বার্সেলোনা নক-আউট পর্ব নিশ্চিত করলেও শেষ ষোলতে নাম লেখাতে হলে ইন্টারের ফলাফলের উপরও নির্ভর করতে হবে টটেনহ্যামকে।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাঁচা-মরার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি টটেনহ্যাম

প্রকাশিত : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮