০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাবার টেস্ট ক্যাপ মাথায় দিয়ে মহাখুশি সাকিবকন্যা আলাইনা

বিশ্বসেরা অলরাইন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রি বাবার টেস্ট ক্যাপ পরে যারপরনাই খুশি।

বাবা-মেয়ের হাস্যোজ্জ্বল ছবিটি ভাইরাল ফেসবুকে। ছবিতে দেখা যায়-নিজের প্রায় এক যুগ পুরনো রঙচটা অভিজাত টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন মেয়ের মাথায়। নিজেও পরেছেন টেস্টের সাদা হ্যাট।

আলাইনাকে পরানো জীর্ণ-শীর্ণ টেস্ট ক্যাপটির পেছনে রয়েছে মজার একটি গল্প, যা তিনি নিজেই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে।

এতদিন ধরে যে টেস্ট ক্যাপটি ব্যবহার করছেন সাকিব, তা মূলত তার নিজের অভিষেকের ক্যাপ নয়। তিনি এটি চেয়ে নিয়েছেন সতীর্থ আবদুর রাজ্জাকের কাছ থেকে। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সেটি মাথায় চাপিয়েই টেস্ট খেলতে নামেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ক্যারিয়ারের শুরুর দিকে ক্যাপটি যখন নতুন ছিল, তখন এটি ঠিকভাবে মাথায় বসত না সাকিবের। যে কারণে তিনি চেয়ে নেন রাজ্জাকের ক্যাপটি। ভালোভাবেই তার মাথায় বসেছে ক্যাপটি। পরে রাজ্জাকের ক্যাপেই নিজের নাম লিখে নেন সাকিব।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাবার টেস্ট ক্যাপ মাথায় দিয়ে মহাখুশি সাকিবকন্যা আলাইনা

প্রকাশিত : ০১:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮