০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আজও টাইগার একাদশে চার ওপেনার

মিরপুরে ক্যারিবীয়দের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে টাইগাররা। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১৩ রান করেছে কোনো উইকেট না হারিয়ে।

গত ম্যাচে বরিবাসরীয় জয় পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট একাদশ সাজানোর ক্ষেত্রে উইনিং কম্বিনেশকেই গুরুত্ব দিয়েছে। সেজন্যই আজও একাদশে চার ওপেনারকে রাখা হয়েছে।

গত ম্যাচেও চারজন উদ্বোধনী ব্যাটসম্যান খেলেছেন। ইমরুল কায়েস ছাড়া এদের সবাই সফল। তবে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দুটি শতক ও একটি অর্ধশতক হাঁকানো এ ওপেনারের ওপরেই আজও আস্থা রাখা হয়েছে।

আজকের ম্যাচেও এক-দুই তিন নম্বরে তিন ওপেনার তামিম, লিটন ও ইমরুল ব্যাট করবেন। অপর ওপেনার সৌম্য সরকার ব্যাট করবেন সাত নম্বরে।

চার, পাঁচ ও ছয়ে ব্যাট করবেন যথাক্রমে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আজও টাইগার একাদশে চার ওপেনার

প্রকাশিত : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮