শুরুতেই বড় ধাক্কা খাওয়ার পর বাংলাদেশের হাল ধরেছেন ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। এই দুজনের দৃঢ়তায় ১৯তম ওভারেই শত রান পার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৯ ওভারে ১ উইকেটে ১০১ রান।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ব্যাট হাতে নামার পরপরই বড় ধাক্কায় খায় স্বাগতিকরা। খেলার তৃতীয় ওভারেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ওপেনার লিটন দাস।
পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি লিটন। বল তার ডান পায়ের গোড়ালির উপরে লাগে। এরপর কোনোভাবে এক রান নিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে শুয়ে পড়েন তিনি। ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও সোজা হয়ে দাঁড়াতে পারেননি লিটন। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫ রানের মাথায়ই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
এরপর ওয়ানডাউনে মাঠে নামেন ইমরুল কায়েস। তিনি শূন্য রানেই মাঠ ছাড়েন। ছয় বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি। এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন মুশিফিকুর রহিম। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর এ জুটিতেই শত রান পূর্ণ হয়েছে। মুশফিক ৪৫ ও তামিম ৪০ রান নিয়ে ব্যাট করছেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ পাঁচ উইকেটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
বিবি/রেআ

























