০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক কে? চোখ বুঝে নিশ্চয় আপনিও বলতে পারবেন তার নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সবার প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুধু জনপ্রিয়তার দিক থেকেই নয়। পারফরমেন্সের গুণেও তিনি সবার ওপরে। সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমনের সমান ৬৯ ম্যাচ খেলে বাংলাদেশ দলকে জিতিয়েছেন রেকর্ড ৩৯টি ম্যাচে। যা অধিনায়ক হিসেবে এত ম্যাচ জয়ের রেকর্ড নেই অন্য কারও।

১০ জুলাই ২০১০ ইংল্যান্ডের দম্ভ চূর্ণ করে লাল সবুজের বাংলাদেশ ক্রিকেট। ব্রিস্টলে ঐতিহাসিক ঐদিনে বাংলাদেশ সব টেস্ট খেলুড়ে দলকে হারানোর কোঠা পূরণ করে। যার নেতৃত্বে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। দলকে স্বপ্নীল জয় এনে দেওয়া মাশরাফি/ ব্যাট বলের অসামান্য অবদানে হয়েছিলেন ম্যাচ সেরা।

২০০৯ সালেই অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু, ইনজুরির কারণে ছিটকে যেতে হয়েছে মাঠের বাইরে। এরপর ফিরলেন আবারো পড়লেন ইনজুরিতে। পরে অনেকটা ফিট হয়ে উঠেছিলেন।

বুক ভরা স্বপ্ন দেখেছিলেন। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ খেলবেন। কিন্তু, অদৃশ্য এক কারণে খেলা হয়নি। তখনই ম্যাশের শেষ দেখেছিলেন অনেকেই। কিন্তু জীবন যুদ্ধে পরাজিত হননি নড়াইল এক্সপ্রেস।

পুনরায় ২০১৪ সালে পেলেন বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব তিনি। এরপর থেকেই দুরন্ত দুর্বার গতিতে ছুঁটে চলছে নড়াইল এক্সপ্রেসের ইঞ্জিন। জং পড়েনি কখনো। বরং, অবীরাম লাল সবুজের কেতন উড়িয়েছেন ক্রিকেট বিশ্বের মানচিত্রে।

মাশরাফি মানুষটি বাংলাদেশ ক্রিকেট দলের অন্তপ্রাণ। অনুজদের শাসন বারনে আপসহীন। ঠিক তেমনি /ভালোবেসে বুকে নিয়ে সাহস জুগিয়েছেন বারবার।

তার নেতৃত্ব গুনেই বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে পরাশক্তি দল। এই তো ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাবেক অধিনায়ক হাবিবুল বাসারকে পেছনে ফেলেছেন ম্যাশ। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে ৩৫৪ ম্যাচের এর মধ্যে ১৩জন অধিনায়ক টাইগারদের নেতৃত্বে দিয়েছেন।

যাদের মধ্যে মাশরাফি সবার ওপরে। বাসারের সমান ৬৯ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৩৯টি ম্যাচ জয়ের রেকর্ড ম্যাশের। সাকিব, আশরাফু মুশফিকরা আছেন পেছনে। আর বাংলাদেশকে নেতৃত্ব দিয়েও একটি জয় দলকে এনে দিতে পারেননি এমন অধিনায়ক আছেন পাঁচজন।

পরিসংখ্যানে স্পটই নেতৃত্বগুণে মাশরাফি এখন পর্যন্ত সর্বকালের সেরা অধিনায়ক। বিশ্বকাপ পর্যন্ত খেলবেন ম্যাশ। তার নেতৃত্বে গুণে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবারই শুভ কামনা থাকছে বিশ্ব ক্রিকেট বাংলাদেশ পৌঁছাবে দূর বহু দূরে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি

প্রকাশিত : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮