০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মেসি নৈপুণ্যে জয় পেল বার্সা

লিওনেল মেসির নৈপুণ্যেই লা লিগার ম্যাচে সেল্টা ডি ভিগোকে ২-০ গোলে হারালো বার্সেলোনা। একটি গোল করার পাশাপাশি অন্য গোলে অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।

শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় কাতালান জায়ান্টরা। মেসি গোলপোস্ট বরাবর শট নিলে লাফিয়ে বল ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তবে নিয়ন্ত্রণ না রাখতে পারায় ফিরতি শটে সুযোগ বুঝে গোলটি করেন উসমান দেম্বেলে।

বিরতির ঠিক আগে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। জর্দি আলবার পাস থেকে নিচু শট নিয়ে লিগে ১৫তম গোলটি করে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান মজবুত করলেন তিনি।

এখন পর্যন্ত লিগে ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৩৭। অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৯।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মেসি নৈপুণ্যে জয় পেল বার্সা

প্রকাশিত : ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮