০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

‘ব্যাটসম্যানদের জেগে উঠতে হবে’

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য যেন ধনুকভাঙা পণ করেছে ভারত। স্মিথ-ওয়ার্নার ছাড়া এবারের সফরই যে সেরা সময় তাদের জন্য! সিরিজ এখন পর্যন্ত ১-১ সমতায় আছে। বুধবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টের আগে ব্যাটসম্যানদের পারফর্মেন্সের ওপর জোর দিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। তার মতে, দেশের বাইরে আরো ধারাবাকিভাবে ম্যাচ জিতে হলে লংগার ভার্সনের শীর্ষ দল ভারতীয় ব্যাটসম্যানদের অবশ্যই ভালো করতে হবে।

সর্বশেষ ২০১২ সালের শেষ দিকে দেশের মাটিতে টেস্ট সিরিজ হারা ভারত ব্যাটসম্যানদের কাছ থেকে সহায়তা না পাওয়ায় এই বছর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই টেস্ট ভারতের উদ্বোধনী জুটিতে বেশ সমস্যা দেখা গেছে এবং টপ অর্ডারে ভালো রান না পাওয়ায় মিডল অর্ডারে বেশি চাপ পড়েছে।

দুই হাফ সেঞ্চুরিসহ চার ইনিংসে ১৬৪ রান করা রাহানে বুধবার শুরু হওয়া তৃতীয় টেস্টের আগে সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই ব্যাটসম্যানদের জেগে উঠতে হবে। আমরা ব্যাটিং ইউনিটের কথা বলি তখন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে বিদেশের মাটিতে খেলতে নামি, দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমাদের বোলাররা ২০ উইকেট শিকার করছেন। সুতরাং ব্যাটসম্যানরা বোলারদের সাহায্য করলে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।’

অ্যাডিলেডে জয় পাওয়া ম্যাচে কঠিন উইকেটে ভারত দুই ইনিংসে যথাক্রমে ২৫০ ও ৩০৭ রান করেছে। কিন্তু পার্থে তারা ব্যর্থ হয়েছে। ২-০ ব্যাবধানে এগিয়ে যাওয়ার ম্যাচে ২৮৭ রানের লক্ষ্যে খেরতে নেমে দ্বিতীয় ইনিঙসে মাত্র ১৪০ রানে গুটিয়ে গেছে ভারতীয় দলটি। বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় দল তিন বিশ্রাম পেয়েছে এবং রাহানে বলেন তারা নতুন করে শুরু করতে চায়।

৫৪ টেস্ট খেলা ৩০ বছর বয়সী রাহানে বলেন, ‘আমরা এখন দুই টেস্টের সিরিজ বিবেচনা করে সামনে এগিয়ে যেতে চাই। প্রথম টেস্টের পর আমরা একটা বিশ্রাম পেয়েছি। অনেক বেশি টেস্ট খেললে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিরতি ভালো-খারাপ দুটিই হতে পারে। তবে আমাদের দলের জন্য এটা ভালো এবং মেলবোর্ন টেস্টে আমাদের নতুন করে শুরু করতে হবে।’

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘ব্যাটসম্যানদের জেগে উঠতে হবে’

প্রকাশিত : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮