০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জাতীয় দলে ফিরছেন মেসি!

during the 2018 FIFA World Cup Russia group D match between Nigeria and Argentina at Saint Petersburg Stadium on June 26, 2018 in Saint Petersburg, Russia.

রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর আর্জেন্টিনার হয়ে খেলছেন না লিওনেল মেসি। কেন খেলছেন না কিংবা আদৌ আর খেলবেন কি না-তা নিয়ে এখন পর্যন্ত খোলাসা করেননি তিনি। তবে জাতীয় দলের হয়ে ফের তার খেলা দেখতে উন্মুখ বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী। তাদের জন্য সুখবর, নতুন বছরেই আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে লিটল ম্যাজিসিয়ানকে!

এমনই পজিটিভ বার্তা দিয়েছে স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা। তাদের ভাষ্য, আগামী বছরই জাতীয় দলে ফিরছেন মেসি। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের কোপা আমেরিকা কাপের আগে আর্জেন্টিনায় ফিরবেন তিনি। ফিরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলকে নেতৃত্ব দেবেন।

ল্যাতিন আমেরিকার মর্যাদার লড়াই কোপা আমেরিকা। শতবর্ষী সেই টুর্নামেন্টে বরাবর অংশ নেয় ১২টি দল। তবে ২০১৯ সালের আসরে অংশগ্রহণ করবে ১৬টি দল। ফলে এর মাহাত্ম বেড়ে যাবে কয়েকগুণ। আর্জেন্টিনার হয়ে বারবার আশাভঙ্গ হলেও ফের শিরোপার আশায় ফিরছেন মেসি।

সহিংসতা এড়াতে আর্জেন্টিনার পরিবর্তে কোপা লিবার্তাদোরেস-২০১৮’র ফাইনাল হয় স্পেনের মাদ্রিদে। যেখানে বোকা জুনিয়র্সকে উড়িয়ে শিরোপা ঘরে তোলে রিভার প্লেট। সেসময় মেসির সঙ্গে দেখা করেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া। সাক্ষাৎকালে এ নিয়ে কথা বলেন তারা।

এএফএ প্রেসিডেন্ট বলেন, লিও কখনও জাতীয় দল ছাড়তে পারে না। আমি নিশ্চিত, ডাক দিলেই সে ফিরবে। আসন্ন কোপা আমেরিকা কাপ হবে আসছে বছরের জুনে, ব্রাজিলে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরা থেকেই শিরোপা নিয়ে ফিরতে চান মেসি।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

জাতীয় দলে ফিরছেন মেসি!

প্রকাশিত : ০৩:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮