০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

১-১-১ : শুরুতেই ধরাশায়ী ভারত

Australia's Jason Behrendorff, second left, celebrates the wicket of Indian batsman Rohit Sharma during the second Twenty20 cricket match in Gauhati, India, Tuesday, Oct. 10, 2017. (AP Photo/Manish Swarup)

প্রথম ওভারেই ভারতকে চেপে ধরলো অস্ট্রেলিয়া। ওভারের শেষ বলেই জেসন বেরেনড্রোফের শিকার হলেন ওপেনার শেখর ধাওয়ান। শূন্য হাতে ফিরে গেছেন তিনি। ভারতের স্কোর তখন ১ ওভারে ১ উইকেটে ১ রান।

ক্রিজে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। জুটি বেঁধেছেন ওপেনার রোহিত শর্মার সাথে।

এর আগে সিরিজের প্রথম ওয়নডেতে সিডনিতে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারেই ওপেনার অ্যারন ফিঞ্চ সাজঘরে ফিরেছেন। দলীয় ৪১ রানে কুলদ্বীপ যাদবের শিকার হয়ে ফিরেছেন আরেক ওপেনার অ্যালেক্স কেরি। এরপর উসমান খাজা আর শন মার্শ জুটি দলের হাল ধরে অনেকটা দুর এগিয়ে নিয়ে যায়। অর্ধশত করেন দু’জনেই। এ জুটির ভাঙন ধরান জাদেজা। খাজা সাজঘরে ফেরার পর মার্শের সাথে হ্যান্ডসকম্ব জুটি বাধেন। এ জুটি দলের সংগ্রহ বাড়ান। দলীয় ১৮৬ রানে সাজঘরে ফিরেন মার্শ।

এরপর হ্যান্ডসকম্ব মারমুখী ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান। কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে ৭৩ রানে মাঠ ছাড়েন তিনি। বাকি কাজটা সুচারুরূপে সম্পন্ন করেছেন স্টোনিস।

৪৮ ওভার পর্যন্ত দলের সংগ্রহটা চ্যালেঞ্জিং ছিল না। কিন্তু শেষ দুই ওভারে স্টোনিসের ঝড়ো ব্যাটিং অস্ট্রেলিয়ার স্কোরটা কিছুটা চ্যালেঞ্জিং করে দেয়। চার-ছক্কায় দুই ওভারে ২৯ রান তুলেছেন স্টোনিস। ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৮৮ রান। আর স্টোনিসের সংগ্রহ ৪৩ বলে ৪৭ রান।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

১-১-১ : শুরুতেই ধরাশায়ী ভারত

প্রকাশিত : ১২:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯