১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন মাশরাফি

টানা দুই হারেও, পরের পর্বে যাওয়ার আশা ছাড়ছেন না মাশরাফি। বরং হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন রংপুর অধিনায়ক। কাজটা কঠিন হলেও, আত্মবিশ্বাসী ম্যাশ।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। অথচ এবার ঠিক চ্যাম্পিয়নের গতিতে চলছে না রংপুরের যাত্রা। কখনো জয় আবার চলতে চলতে ছন্দপতন। এ যেন গেল মৌসুমেরই পুনরাবৃত্তি। সেবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো রংপুর। এবারো কি হবে তেমনটা?। কাজটা কঠিন মানছেন ক্যাপ্টেন মাশরাফি নিজেও। কারণ রাজশাহীর বিপক্ষে জিততে জিততেও, শেষটায় হারতে হয়েছে তাদের। চাপে না থেকেও এমন হার মানতে পারছেন না মাশরাফি নিজেও।

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চাইলে সিলেটে আরো কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিলেন ম্যাশ। ভিন্ন উইকেটে বোলারদের সঙ্গে ব্যাটসম্যানদেরও দায়িত্ব নেয়ার পরামর্শ তার।

‘যে ওয়েতে আমরা ম্যাচ হেরেছি তাতে যেকোনো দিকে নিলেই সেটা এক্সকিউজ হয়ে যাবে। সবশেষ বছরেও আমরা এভাবে এভাবেই গিয়েছি। এখন যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো আমাদের মানসিকভাবে খুবই শক্তিশালী হতে হবে। বোলাররা সবাই ভালো করছে। অতএব এক্ষেত্রে ব্যাটসম্যানদের স্টেপআপ করতে হবে।’ বলছিলেন মাশরাফি।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

হার থেকেই অনুপ্রেরণা খুঁজছেন মাশরাফি

প্রকাশিত : ১১:১৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯