১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রবাসী শাটলারদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছেন মিনহাজরা

যুক্তরাজ্যে বসবাসরত ব্যাডমিন্টন খেলোয়াড়দের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ প্লেয়ার্স ওরগানাইজেশনকে (বিবিপিও) দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে হারিয়েছেন বাংলাদেশি শাটলাররা।

সোমবার সিরিজের দলগত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে অতিথি দলটিকে। ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতা শেষে দুই দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য মো. জিয়াউল হক জুয়েল ও তারিক মাহমুদ।

প্রতিযোগিতায় সার্বিক তত্বাবধানে ছিলেন মনোয়ার-উল-আলম বাবুল, মোহাম্মদ হোসেন ভুলু, লিজা হোসেন, এনায়েত উল্লা খান এবং নুরুজ্জামান লিটন।

যুক্তরাজ্য প্রবাসী এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন আলী আসগর চৌধুরী, যিনি এক সময় দেশে ছিলেন নিয়মিত খেলোয়াড়। ৬ বছর আগে যুক্তরাজ্যে চলে যান সিলেটের এ যুবক। বর্তমানে ম্যানচেস্টার শহরে একটি ব্যাডমিন্টন একাডেমি গড়ে তুলেছেন।

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এই দলটি। এই দলের হয়ে বাংলাদেশে খেলতে এসেছেন যুক্তরাজ্যের রিচার্ড মারিসি, নাথান রস্টলার, যশ আও ইয়াং ও মার্ক মিডলটন। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের খেলোয়াড় দোয়েল আহমেদ, সোহান খান, মমিনুর রহমান, আবু খায়ের, আনোয়ারুল ইসলাম ও আলী আসগর চৌধুরী।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রবাসী শাটলারদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছেন মিনহাজরা

প্রকাশিত : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯