বিপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শীর্ষ চারে স্থান পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের। ৬ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪ করে। নেট রান রেটের ব্যবধানে একধাপ এগিয়ে পঞ্চম স্থানে রংপুর। এই ম্যাচ জিতলেই চতুর্থ স্থানে চলে আসবেন রাইডার্সরা। সুযোগ থাকছে সিক্সার্সদেরও। জয় পেলে এ স্থানে উঠতে পারেন তারাও। তবে সেক্ষেত্রে চারে থাকা রাজশাহী কিংসের সঙ্গে তাদের রানের ব্যবধান বড় পার্থক্য হয়ে দাঁড়াতে পারে।
বিবি/রেআ

























