১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

সেভিয়াকে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল জয় পেয়েছে ২-০ গোলে। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রিয়ালের অর্জন ৩৬ পয়েন্ট। অপরদিকে সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সেভিয়া নেমে গেছে চতুর্থ স্থানে।

এই ম্যাচে প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট পর্যন্ত। এ সময় কাজিমিরো গোল করে রিয়ালকে প্রথম দফায় এগিয়ে নেন। আর যোগ করা সময়ে লুকা মডরিচের গোলে ব্যবধান দ্বিগুণ করেন।

একইদিনে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হুয়েস্কাকে হারায়। এই জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে শীর্ষে। বার্সা আজ রাতে লেগানেসের মুখোমুখি হবে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

প্রকাশিত : ১২:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯