১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গ্যাঁগোকে নিয়ে নেইমারদের ছেলেখেলা

ফরাসি লিগে গ্যাঁগোকে নিয়ে কি না ছেলেখেলাই করল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ত্রিফলা নেইমার, এমবাপে ও কাভানি। হ্যাটট্রিক করেছেন এমবাপে ও কাভানি। আর জোড়া গোল করেন নেইমার। সেই সুবাদে শনিবার রাতের এই ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৯-০ গোলে। অপর একটি গোল করেন মুনিয়ের।

ঘরের মাঠ পর্ক ডি প্রিন্সেসে পিএসজির এর আগের সবচেয়ে বড় জয় ছিল ৮-০ গোলের। যেটি গত বছর দিজনের বিপক্ষে পেয়েছিল তারা। এবার তার চেয়েও একধাপ এগিয়ে। পিএসজি ১৯৯৪ সালে কুয়াদের বিপক্ষে ফ্রেঞ্চ কাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় পায়। সেই ম্যাচটিতে পিএসজির জয় ব্যবধান ছিল ১০-০ গোলের। তবে লিগে এটিই তাদের সবচেয়ে বড় জয়।

পিএসজির জন্য এটি ছিল একধরনের প্রতিশোধের মিশন। কারণ ১০ দিন আগেই এই গ্যাঁগোর কাছে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে ওঠতে ব্যর্থ হয় দলটি। তবে এবার যেন পিএসজির কাছে ছিন্নভিন্ন হয়ে গেল গ্যাঁগোর রক্ষণভাগ।

এই জয়ে ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের চূড়ায় রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলি থেকে দুই ম্যাচ কম খেলেও ১৩ পয়েন্টে এগিয়ে আছে তারা। অপরদিকে ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্যাঁগোর স্থান টেবিলের তলানিতে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

গ্যাঁগোকে নিয়ে নেইমারদের ছেলেখেলা

প্রকাশিত : ০১:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯