০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

১৮ ফেব্রুয়ারি জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল

রাজধানীর কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ (মঙ্গলবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ নতুন এ দিন নির্ধারণ করেন।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

হত্যাকাণ্ডের পর জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা আনসার আল ইসলামের বাংলাদেশ শাখার নামে দায় স্বীকারের খবর আসে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

১৮ ফেব্রুয়ারি জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল

প্রকাশিত : ১০:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯